নীলফামারীতে নির্মাণাধীন ভবনেন কাজ করতে গিয়ে বিপুল সরকার (২০) নামের এক যুবকের মৃত্যু।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে গাছবাড়ি নামক এলাকার একটি ভবনের কাজ করতে গিয়ে ঘটনাটি ঘটে।
নিহত শ্রী বিপুল চন্দ্র দাস টুপামারী ইউনিয়নের রামগঞ্জ এলাকার দাস পাড়ার বাসিন্দা শ্রী নন্দ কুমার দাসের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিচতলা থেকে সিমেন্টের বস্তা নিয়ে দোতলায় চড়ার সময় হঠাৎ করে পা পিচলে সিড়িতে পড়ে যায় এবং সিমেন্টের বস্তা তার মাথায় পড়ে যায়। এ সময় সে গুরুতর আহত হলে। পরে সেখানে কর্মরত কয়েকজন মিলে তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
