গত ০২ আগষ্ট ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন রুপাপাত গ্রামস্থ জনৈক নিমাই এর মেহগনি বাগান হতে নির্মাণ শ্রমিক মিজানুর রহমান মোল্যার মৃতদেহ পুলিশ উদ্ধার করে। উক্ত খুনের ঘটনাস্থল পরিদর্শন করেন মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় মধুখালী সার্কেল, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার, মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার নিহতের বাড়ি যান। নিহতের স্বজনদের সাথে সাক্ষাত করেন এবং তাদের শান্তনা জানান। পুলিশ সুপার ফরিদপুর নিহতের পরিবারকে আশ্বাস দেন যে- ‘অতি দ্রুত আসামী গ্রেফতার করা হবে এবং এ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।’

এছাড়াও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *