স্থানীয় প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের উপর বিদেশীদের কোনো চাপ নেই এবং চাপ দেওয়ার কোনো অধিকারও তাদের নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার বলতেও সংবিধানে কোনো সরকার নাই।

তিনি আজ বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে তিনি বলেন, অনেকেই আচরণ বিধি পড়েন না। কোনো প্রার্থী বার বার আচরণবিধি ভঙ্গ করলে আর ক্ষমা করা হবে না।

অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা যা করা দরকার তাই করা হবে।

নির্বাচন সুষ্ঠু করতে মাঠে সেনাবাহিনী নামানো হবে। অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা রাখতে হবে। ভোটারদের কেন্দ্রে আনার ব্যবস্থা তাদেরকেই করতে হবে বলে মতবিনিময় সভায় কমিশনার এসব ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *