মোঃ ইমরুল আহসান
গতকাল ০২ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালি থানার মামলা-০৫, তারিখ-০২/১১/২০২৩ইং, ধারা-১৪৩/৩২৩/৪৩৫/৪২৭/৫০৬ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪; মামলার পলাতক আসামী কেশব (৫২), পিতা-মৃত নিরদ কুমার মিত্র, সাং- ব্রাহ্মণকান্দা, থানা-কোতোয়ালি, জেলা-ফরিদপুর‘কে গ্রেফতার করে।
এছাড়া একই তারিখ রাতে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অপর দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানার মামলা নং-৫৭ তাং-২৩৫/২৩ খ্রিঃ ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪৩৫/৪২৭ দন্ডবিধি তৎসহ বিস্ফোরক আইনের ০৪; মামলার তদন্তেপ্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ আব্দুল আউয়াল টিপু (৫৩), পিতা-মৃত মজিবুল হক, সাং-নাটেশ^র, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী ও ২। মোঃ লৎফর রহমান (৬৪), পিতা- মৃত আরশাদ বেপারী, সাং-কানাইপুর, থানা-কোতয়ালি, জেলা-ফরিদপুর’দের গ্রেফতার করে।
এছাড়াও একই তারিখ রাতে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় অপর দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-৩৯ তাং-১৪/১১/২৩ খ্রিঃ ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; মামলার এজাহার নামীয় পলাতক আসামী ১। মোঃ তরিকুল ইসলাম সোহাগ (৪২), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-পাটরবাগ দনিয়া, থানা-কদমতলী, ঢাকা এবং রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-৫৭, তাং-২০/১১/২৩ খ্রিঃ, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; ৫০ নং ওয়ার্ড বিএনপির যুবদলের সদস্য মোঃ মনির হোসেন শিলু (৫১), পিতা- মৃত আব্দুর সোবাহান, সাং- বড় বাড়ি, থানা- যাত্রাবাড়ী, ঢাকা’দের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
