রবিউল ইসলাম
নালিতাবাড়ী (প্রতিনিধি),শেরপুর

নালিতাবাড়ীতে রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর শাখার উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ অক্টোবর বুধবার উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৭.৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১/৫ কেজি সুজি ইত্যাদি।
এই সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির যানবাহন শাখার উপ-পরিচালক হায়দার আলী ও ৯ নং মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ত্রাণ সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন। এসব কাজে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও গ্রাম পুলিশের সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির যানবাহন শাখার উপ-পরিচালক বলেন শেরপুরের বন্যার্তদের সহযোগিতার লক্ষ্যে আমরা নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় একহাজার ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে থাকি।

ত্রাণ সামগ্রী পেয়ে স্থানীয় বন্যার্তরা রেড ক্রিসেন্ট সোসাইটির উপর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *