বিশেষ প্রতিনিধি

১৬ জুলাই বাংলাদেশ বেতারের নিয়মিত প্রোগ্রাম “ঐকতান” এর রেকর্ডিং করতে অংশগ্রহণ করেছিলো আমাদের নরসিংদী জেলার ঐতিহ্যবাহী “বৈশাখী সংগীত একাডেমি” নরসিংদী এর শিল্পী বৃন্দঃ-

আগামীকাল ২ আগস্ট বৃহস্পতিবার, সকাল ১১ টায় অনুষ্ঠানটি প্রচার করবে বাংলাদেশ বেতার। “বৈশাখী সংগীত একাডেমি” নরসিংদী এর শিল্পী “পরিতোষ চন্দ্র দাস” ও শিল্পী “কাঙ্ক্ষিতা প্রজ্ঞা রায়” এর উপস্থাপনায় ও স্যার জনাব আসাদুজ্জামান (আসাদ ) সঞ্চালনায় ,এই প্রোগ্রামটিতে থাকবে (১) আসাদুজ্জামান (আসাদ )সুরে একটি দেশাত্মবোধক গান ” বঙ্গবন্ধু তোমার স্বপ্নের বাংলায় জন্ম নিয়ে হলো জীবন ধন্য (২) শিল্পী “অপরাজিতা ঘোষ” এর কন্ঠে একটি রবীন্দ্র সংগীত “তোমার খোলা হাওয়া” (৩) শিল্পী “পরিতোষ চন্দ্র দাস” এর কন্ঠে একটি নজরুল সংগীত “চঞ্চল ও শ্যামল এলো গগনে”” (৪) শিল্পী “প্রজ্ঞা সাহা তরী”র কন্ঠে প্রচারিত হবে আসাদুজ্জামান (আসাদ)স্যারের কথা ও সুরে একটি আধুনিক গান ” নিত্য তোমার পথ চেয়ে বসে থাকি আমি, যদি তুমি আসো ফিরে, প্রতীক্ষায় থাকি (৫) শিল্পী “শ্যামল ধর” এর কন্ঠে প্রচারিত হবে একটি পল্লীগীতি “পিঞ্জিরার পাখির মতো আমি তারে উইড়া যাইয়া দেখি কোথায় গো” (৬) শিল্পী “প্রিয়ন্তী দাস সুচি” এর কন্ঠে প্রচারিত হবে গীতিকার প্রফেসর কালাম মাহমুদ এর লেখা ও আসাদুজ্জামান (আসাদ)স্যারের সুরে একটি আধুনিক গান “আমার অন্তর দিলাম তোমার অন্তরে, তুমি ছাড়া এ জীবনে, বাঁচবো কেমন করে ” (৭) শিল্পী “কাঙ্ক্ষিতা প্রজ্ঞা রায়” আবৃত্তি করবে, শেখ হাফিজুর রহমান এর “স্বাধীনতা বাঙালির” কবাতাটি (৮) শিল্পী “মানহা বিনতে ইয়াশা” পরিবেশন করবে আমার কথা ও সুরে বঙ্গবন্ধুকে নিয়ে একটি দেশাত্মবোধক গান ” পাখি ডাকা ছবি আঁকা টুংগীপাড়া গাঁ, ওরে এই গ্রামেতে জন্মেছিলো জাতির পিতা “। সবাইকে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ জানিয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট কন্ঠ শিল্পী, গীতিকার ও সুরকার,জনাব মোঃ আসাদুজ্জামান ( আসাদ) বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *