আব্দুল মতিন মাসুদ
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ধোবাউড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জামিনে বের হয়ে সুষ্ঠু তদন্তের দাবীতে ইউপি সদস্যর সংবাদ সম্মেলন। মিথ্যা মামলার প্রতিবাদে নিন্দা জানিয়ে, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল।

৭নং বাঘবেড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আশিকুজ্জামান সুজন মিয়ার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোনিত তথ্য উপস্থাপন করে, সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষে প্রতিপক্ষের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান ইউপি সদস্য আশিকুজ্জামান সুজন মিয়া।

২৬জুলাই বুধবার বেলা ১২টায় বাঘবেড় ইউনিয়ন পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি সদস্য সুজন মিয়া বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমার কর্মদক্ষতা, সততা ও আদর্শের প্রতিফলন দেখিয়া আমার প্রতিপক্ষগন আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকিয়া কিছু কুচক্রী লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত তথ্য উপস্থাপন করিয়া জনৈক কৌশিক দে সরকারকে বাদী করিয়া ধোবাউড়া থানায় একটি মিথ্যা ভিত্তিহীন মামলা আনয়ন করেন। মামলা নং- ১৪/০৬/২০২৩, ধারা ৩৭৯ পেনাল কোড।

যাহা আমি কিছুই জানি না। আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষগন উক্ত মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভাবে জড়িত থাকিয়া উক্তরূপ মোকদ্দমা আনয়ন করিয়াছে। উক্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা প্রত্যাহারসহ পুলিশ প্রশাসনের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলার দায় হইতে আমাকে অব্যাহতিসহ বিবাদীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রার্থনা করিতেছি।আরও উল্লেখ্য থাকে যে, উক্ত মামলার বাদীর শ্বশুর ডাঃ সুশীল চন্দ্র আইন এর সাথে দীর্ঘদিন যাবৎ আমার জমিজমা সংক্রান্তে বিরোধ চলিয়া আসিতেছে বলে লিখিত বক্তব্য উল্লেখ করেন সুজন মেম্বার।

ওসি টিপু সুলতান বলেন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে।

এসময় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *