আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সহসম্পাদক ফরহাদ আল রাজী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী এবং যুবদল নেতা আরিফ, ছাত্তার ও তানভীরসহ স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে।
এসময় সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *