স্থানীয় প্রতিনিধি
মানুষের বাড়িতে কাজ করতেন নিহত আমেনা বেগম। এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা না দেওয়ায় গার্মেন্টসে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রী ও সন্তানকে হত্যা করেন আলী হোসেন। এরপর একই গর্তে তিনজনের লাশ পুঁতে রাখেন আলী হোসেন। প্রাথমিকভাবে এ তথ্য পেয়েছে পুলিশ। তবে পলাতক রয়েছেন আলী হোসেন।

মঙ্গলবার (২১ মে) বিকেলে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউপির কাকচর নয়াপাড়া গ্রামে।

নিহতরা হলেন- উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম, তার চার বছরের ছেলে আবু বক্কর ও দুই বছরের ছেলে আনাস। আলী হোসেন ওই গ্রামের আবদুল হামিদের ছেলে।

পুলিশ জানায়, নিহত আমেনা বেগম সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে। ছয় বছর আগে আলী হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল আমেনার। গত বৃহস্পতিবার গার্মেন্টসে যাওয়ার কথা বলে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হন আমেনা। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা না দেওয়ায় গার্মেন্টসে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রী ও সন্তানকে হত্যা করেন আলী হোসেন। পরে তাদের লাশ পুঁতে রাখে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।

ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, নিহত আমেনা মানুষের বাড়িতে কাজ করতেন। কিন্তু তার স্বামী গার্মেন্টসে কাজে নেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে তাকে হত্যা করেন। পরে লাশ পুঁতে রাখেন। তবে তাকে (আলী হোসেন) গ্রেফতারের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *