সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ – শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর দিকনির্দেশনায়, দায়িত্ব পাওয়ার পর থেকেই দিবা রাত্রি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ১নং ফাঁড়ির সুযোগ্য ইনচার্জ দেবাশীষ সাহা।
সাধারণ মানুষের চলাচল ও বসবাস নিশ্চিন্ত করতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় কঠোর অবস্থানে কোতোয়ালী থানাধীন ১ নং পুলিশ ফাঁড়ি সদা প্রস্তুত, ফাঁড়ির সহকারী পুলিশআইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, শৃঙ্খলা নিয়ন্ত্রণে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ, সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে ১ নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ দেবাশীষ সাহা নির্দেশে এক যুগে কাজ করে যাচ্ছে।
নগরীর গুরুত্বপূর্ণ গাঙ্গিনাপার ট্রাফিক মোড়সহ, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে যানজট নিরসনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে দিতে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিনরাত কাজ করে যাচ্ছেন, ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন, ১ নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ দেবাশীষ সাহা সহ তার টিমের সদস্যগণ। জনশ্রুতিতে আছে
১নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ দেবাশীষ সাহা ভোর ৪/৫ পর্যন্ত তাকে ডিউটিতে দেখা যায়।
যার ফলে গত এক মাসে মাদক উদ্ধারঃ-
মাদক মামলা-০৮টি।
১। হেরােইন-৪৮ গ্রাম।
২। ইয়াবা সংখ্যায় ১০০ পিস।
৩। ট্যাপেন্টা ট্যাবলেট- ৪.৬০০ পিস।
মাদক মামলায় মোট আসামী চালান- ১১ জন।
ওয়ারেন্ট –
১/ জিআর সাজা ওয়ারেন্ট তামিল-০৪টি
২/ সিআর সাজা ওয়ারেন্ট তামিল-০১টি।
৩/ জির ওয়ারেন্ট তামিল ০৫ টি
৪/ সিআর ওয়ারেন্ট ০৪ টি
সর্ব মােট ওয়ারেন্ট তামিল- ১৪টি।
অন্যান্যভাবে ওয়ারেন্ট খারিজ-
১/ জিআর সাজা ও/ডি-০৩টি,
২/ জিআর সাজা রিকল-০২টি,
মােট সাজা ওয়ারেন্ট খারিজ-০৫টি।
ভিকটিম উদ্বার-০৫ জন।
অন্যান্য উদ্ধারঃ-
১। ০৭ টি ল্যাপটপ,০১টি সিপিইউ।
২। চুরি মামলা-১১টি মাবাইল ফোন উদ্ধার।
৩। অটোরিকশা উদ্ধার-০৪টি
প্রসিকিউশন-১২টি।
নন এফ আই আরপ্রশিকিউশনে আসামী চালান ১০জন,
দস্যুতা মামলা – ০৩টি, ০৫ টি চাকু উদ্ধার, আসামী – ০৭ জন, অন্যান্য মােমলায় আসামী চালান – ৪৩ জন।
সর্ব মােট আসামী চালান – ৮৫ জন।
