সামদানি হোসেন (ময়মনসিংহ)প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালের আউশ অন্তর্ভুক্তির মাধ্যমে দুই/তিন ফসলি খাদ্যের উন্নয়ন প্রদর্শনির ফসল কর্তন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কাজীগ্রামে ময়মনসিংহ রাইস ফার্মিং সিস্টেমস ব্রি এর আয়োজনে মাঠে কৃষকের ফসল কর্তন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি। ব্রি গ্রেড-১ এর মহাপরিচালক ড.মো: শাহজাহান কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, ব্রি প্রশাসন ও সাধারন পরিচর্যা বিভাগের পরিচালক ড.মো:আব্দুল লতিফ, ময়মনসিংহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামানীক প্রমূখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *