মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দোকান ভাঙচুর, লুটপাট ও এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শহিদুলকরে ইসলামের স্ত্রী হিরা বিবি বাদী হয়ে রাম বিলাশের ছেলে রাম চরণ চৌধুরীসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে তানোর থানায় এজাহার দায়ের করেছেন।
র অভিযোগে বলা হয়েছে, রাম চরণ চৌধুরী তার লোকজন নিয়ে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় বাধা দিতে গেলে মজিদা বেওয়া নামে এক নারীকেই মারধর করে আহত করার অভিযোগ ওঠে।

মজিদা বেওয়ার দাবি, হামলার সময় তার প্রায় দুই ভরি ওজনের স্বর্ণের চেইন, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ২ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি দোকান ভাঙচুরে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আহত মজিদা বর্তমানে তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার। এতে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *