নীলফামারীর ডোমার উপজেলার ফেন্সি ডেন্টাল হোমের রেজিস্টেশনবিহীন চিকিৎসক ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরের দিকে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, র্যাব-১৩ সিপিসি ২ নীলফামারীর কোম্পানি কমান্ডার লেঃ কর্ণেল মেহেদী হাসান সহ ডোমার থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম জানান, ওমর ফারুকের বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে তদন্ত করে তার পরিচালিত ফেন্সি ডেন্টাল হোম বন্ধ করার সুপারিশ করেছে। আমরা আজ তদন্ত করে বিভিন্ন অসংগতি পেয়েছি। তাই ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা ও ফেন্সি ডেল্টাল হোম সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
