১৮ আগস্ট
ডিবি (দক্ষিণ), টাঙ্গাইল জেলা পুলিশের একটি চৌকস টিম কালিহাতি থানাধীন এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কালিহাতি থানাধীন রাজাবাড়ী উত্তরপাড়া সাকিনস্থ মোঃ আঃ মান্নান এর চৌচালা টিনের বসতঘরের দক্ষিণ পার্শ্বের রুমের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের চৌকস টিমটি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ধৃত আসামী ১। মোঃ আঃ মান্নান (৩৮), পিতা-মৃত হামিদ সিকদার, গ্রাম-রাজাবাড়ী উত্তর পাড়া, থানা-কালিহাতি, জেলা-টাঙ্গাইল কে ১৭/০৮/২০২৩খ্রিঃ তারিখ বিকাল ১৭.৫৫ ঘটিকায় গ্রেফতার করে। ধৃত আসামী ১। মোঃ আঃ মান্নান (৩৮) এর হেফাজত হতে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য-৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে কালিহাতি থানার মামলা নং-১০, তারিখ-১৭-০৮-২০২৩ খ্রি: ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১০(গ) রুজু হয়।
