টাঙ্গাইল প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৩ তারিখ বিগত পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষে টাঙ্গাইল জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনকল্পে গৃহীত ট্রাফিক পুলিশিং ব্যবস্থা সংক্রান্তে ডি-ব্রিফিং অনুষ্ঠিত।

টাঙ্গাইল জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল এর সভাপতিত্বে টাঙ্গাইল জেলার ট্রাফিক বিভাগ এর পুলিশ সদস্যদের সাথে বিগত পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষে টাঙ্গাইল জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনকল্পে গৃহীত ট্রাফিক পুলিশিং ব্যবস্থা সংক্রান্তে ডি-ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ডি-ব্রিফিং শুরুতে ট্রাফিক বিভাগ, টাঙ্গাইল এর পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যগণ। ডি-ব্রিফিংএ উপস্থিত টাঙ্গাইল জেলার ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময়সহ বিগত পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষে টাঙ্গাইল জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসন সুন্দরভাবে ও সুচারুরূপে সম্পন্ন করায় শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যবৃন্দ মহাসড়কের ডিউটি পালনকালে বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে পুলিশ সুপার মহোদয়কে অবহিত করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, টিআই, ট্রাফিক বিভাগ, টাঙ্গাইল সহ ট্রাফিক বিভাগের সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *