মোঃ ইমরুল আহসান
ঝিনাইগাতীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৯ অক্টোবর রবিবার বিকেলে ঐতিহাসিক আমতলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুল আরেফিনের সঞ্চালনায় বিএনপি, জামাত জোটের নৈরাজ্য, আগুন, সন্ত্রাস, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল শান্তি সমাবেশ – মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্ব জিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকির মো: সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ছামিউল হক রনি,উপজেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটির সদস্য মো: সাইফুল ইসলাম, ধানশাইল ইউ.পি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ঝিনাইগাতী সদর ইউ.পি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
পরিশেষে বিএনপি, জামাত জোটের নৈরাজ্য, আগুন, সন্ত্রাস, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কঠিন হুংকার দিয়ে বক্তব্য রাখেন এবং বিশাল এক র্যালীর মাধ্যমে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং শেরপুর-৩ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশি এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম শান্তি সমাবেশ ও মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।
