সামদানি হোসেন বাপ্পী

১৬/০৪/২০২৩ খ্রিস্টাব্দে সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ-এর সম্মেলনকক্ষে মাসিক জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন
জনাব লীরা তরফদার, সচিব, জেলা পরিষদ ময়মনসিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পুলক কান্তি চক্রবর্তী, মো: নজরুল ইসলাম, সিভিল সার্জন, ময়মনসিংহ, মোহাম্মদ রায়হানুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও উপজেলা চেয়ারম্যানগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহের সকল সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উক্ত সভায় জেলা প্রশাসক জেলার বিভিন্ন দপ্তরের মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে সরকারী নির্দেশনাসমূহ সঠিকভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *