২৮ জুলাই বিকাল ৫.০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ময়মনসিংহে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম খালিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরা সুলতানা মনি, এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-৩২৬।
উক্ত সম্মাননা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়হানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ, মো: এহতেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা,
জ্যোতিকা পাল, পরিচালক, গবেষণা ও প্রকাশনা বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
