ময়মনসিংহ প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ০২ জন।
গত ২৭ মে ২০২৩ তারিখ রাত ১১:০৫ ঘটিকায় এসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে হালুয়াঘাট থানাধীন ধারা বাজার থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ আসামি ১। মোঃ কামরুজ্জামান খান @ বাবুল (৫২), পিতা-মৃতঃ আজিজুজ্জামান খান, মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন, সাং-কুরুয়া পাড়া, ২। মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা-মোঃ আঃ ছামাদ, মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন, সাং-দর্শাপাড়া, উভয় থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এই সংক্রান্তে হালুয়াঘাট থানায় মামলা রুজু হয়েছে এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
