সৈয়দ মুনিরুল হক নোবেল

জামালপুর সদর থানার অন্তর্গত ১নং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস.আই রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মো: রাজা মল্লিক রাজু(৩৩), পিতা মৃত-মেছের মল্লিক, মাতা-হালিমা বেগম, সাং-গড়কান্দা সাহাপাড়া, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুরকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে দশটায় ২০গজ চোরাই সার্ভিস লাইনের বৈদ্যুতিক তারসহ আটক করে ৷ উক্ত আসামির বিরুদ্ধে শেরপুর জেলায় চুরি ও মাদক মামলাসহ মোট ১০টি মামলা বিচারাধীন আছে ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *