লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট চিনি কলের কৃষি বিভাগের আয়োজনে ২১ শে অক্টোবর ২০২৪ সোমবার সকালে পাঁচবিবি উপজেলার মহিপুর আখ ক্রয় কেন্দ্রে বিশিষ্ট আখ চাষী ওয়াহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আগাম আখ চাষ বেড স্থাপন ও সরাসরি আখ রোপনের আধুনিক কলাকৌশল বিশুদ্ধ বীজের ব্যবহার ডোন্ডায় মান আখের পরিচর্চা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আখ মিলে আখ সরবরাহ বিষয়ক আখ চাষীদের সাথে মত বিনময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় পাঁচবিবি সাবজন প্রধান লিটন কুমারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আকলাছুর রহমান তিনি আখ চাষ বিষয়ে আখ চাষীদের বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা মূলক বক্তব্যের মাধ্যমে বলেন আখ বিক্রয় মূল্য ৭২ ঘন্টার মধ্যে পরিশোধ করা হবে, বেশি বেশি করে আখ চাষের কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র চিনিকলের জি এম তারেক ফরহাদ তিনি বলেন মিল থেকে সব ধরনের সুযোগ-সুবিধা আখ চাষীদের দেওয়া হবে এ কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন । এ সময় মহিপুর কেন্দ্রের সিডিএ /সিআই জাহিদুল ইসলাম, ভাষাণী কেন্দ্রের হাবিব, এফসি আবুল বাশার, আগ্রাসী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী, উচাই সেভেন স্টার মেশিনের অধ্যাপক শিরিন মিনজি, মহিপুর কেন্দ্রের সভাপতি একরামুল হোসেন, ভাসানী আখ ক্রয় কেন্দ্রের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ আখ চাষী ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
