লুৎফর রহমান
স্টাফ রির্পোটার
জয়পুরহাট কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের গুড নেইবারস সিডিপি এর আয়োজনে ২৮ শে অক্টোবর ২০২৪ সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভিত্তিক ওয়ার্ড মাষ্টার প্রতিযোগিতা অনুষ্ঠানের পর বাংলাদেশ গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি এর ম্যানেজার প্রাজলী মৃ এর সভাপতিত্বে উপজেলা ভিত্তিক ওয়ার্ড মাষ্টার প্রতিযোগতিার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন অত্র গুড নেইবারস সিডিপি’র ম্যানেজার প্রাজলী মৃ তিনি উক্ত প্রতিষ্ঠানের উন্নয়ন, শিশুর অধিকার নিয়ে কাজ করা, শিশু ও মার ফ্রি চিকিৎসা, আর্থিক সাহায্য সহযোগিতা, শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও মা সমাবেশ করাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কথা তুলে ধরে তিনি বক্তব্য শেষ করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান শিক্ষার উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে এবং বির্তক প্রতিযোগতিা বিষয়ে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমি হওয়ার ব্যাপারে সু—পরামর্শ দিয়ে কথা বলা শেষ করেন। হেল্থ অফিসার মরিয়ম ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাইহান উদ্দিন ও মোলামগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন। উক্ত ওয়ার্ড মাষ্টার প্রতিযোগিতায় উপজেলার ২০টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ২০টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে থেকে ৫টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উক্ত ওয়ার্ড মাষ্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমী শিক্ষার্থী মশিউর রহমান, মোলামগাড়ী আর.এ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মহতারিমা, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমনা খাতুন, মাত্রাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দুর্জয় মালী ও পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোবাসিরিন। আলোচনা সভা শেষে অতিথি বৃন্দের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় গুড নেইবারস সিডিপি’র কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, অভিবাক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতি উপস্থিত সকলের দীঘার্য়ু ও সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *