মোঃ ইমরুল আহসান
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত।সফলভাবে মঙ্গলবার বাংলাদেশ সময় ৬টা ৩২ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। বিশ্বে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে ইতিহাস গড়ল ভারত।

উল্লেখ্য চাঁদের উত্তর ও দক্ষিণ মেরু চাদের বিষুবীয় অঞ্চলের চেয়ে বেশি রহস্যময় ও চ্যালেঞ্জিং। এর পূর্বে চাঁদের সকল মিশনই হয়েছে বিষুবীয় অঞ্চলে। এই প্রথম দক্ষিণ মেরুতে মানব সভ্যতার চিহ্ন স্পর্শ করলো এবং অদূর ভবিষ্যতে হয়তো অনেক রহস্য উন্মোচন হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *