গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশনের আউটার সিগনালে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে
কোন হতাহতের ঘটনা ঘটেনি।

দুটি লাইনের একটি সাময়িক ভাবে বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনে মাস্টার হানিফ আলি জানান, তুরাগ কমিউটার ট্রেনটি নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিনি জয়দেবপুর জংশন থেকে ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে, ঢাকা কমলাপুর রেলস্টেশনে পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে।

বৃহস্পতিবার(২৩ মে) নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্য তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেল জংশন ছেড়ে যায়। পরে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে জয়দেবপুর-ঢাকা রেল সড়কের একটি লাইন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, ট্রেন লাইনচ্যুত ঘটনার ৩০ মিনিট পর দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে। ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে বাই রোটেশন ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *