গাইবান্ধার পলাশবাড়ীতে নুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি হার্ট অ্যাটাকের মৃত্যু হয়েছে। এ ঘটনার ৪ ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী জোসনা বেগম (৫০)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দিগদারী গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে নুরুল ইসলাম হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মারা যায়। এর ৪ ঘন্টার ব্যবধানে তার স্ত্রী জোসনা বেগমেরও মৃত্যু হয়।

এ বিষয়ে হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু বলেন, একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুটা অত্যান্ত বেদনাদায়ক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *