মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে নাটোর জেলার সিংড়া থানার চামারী ইউনিয়নের বাহাদুরপুর (গোলকপাড়া) গ্রামের মোনতাজ আলীর ছেলে মোবারক আলী (২৪) কে ১ কেজি গাজা সহ গ্রেফতার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,
গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক উদ্ধার বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ’র নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের নেতৃত্বে এসআই প্রলয় কুমার বর্মা, এএসআই মোবারক, এএসআই সাইফুল ইসলাম অভিযান পরিচালনা করে কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর সামনে থেকে ২৩ জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর ০২.৩০ ঘটিকায় মোঃ মোবারক আলী এর দেহ তল্লাশী করিয়া তার শরিরে পরিহিত শার্টের নিচে পেটের মধ্যে সাদা স্কচটেপ দ্বারা লাল পলিথিন ও সুতলী দ্বারা বিশেষ কায়দায় বাঁধা ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *