স্থানীয় প্রতিনিধি
খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুই চালককে জরিমানা করা হয়েছে। নির্বাচনী এলাকা পাইকগাছায় প্রাইভেটকারে এবং মটর সাইকেলে নির্বাচনী প্রতীক সম্বলিত পোস্টার লাগানোর অপরাধে এ জরিমানা করা হয়।
রোববার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন এর নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় প্রাইভেটকারে এবং মটর সাইকেলে আম ও নৌকা প্রতীকের নির্বাচনী পোস্টার লাগানোর অপরাধে দুই চালককে ১৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।
এদিকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন।
