মোঃ ইমরুল আহসান
খুলনা নগরীর দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া মুচিপাড়া মোড়স্থ মরহুম সিরাজগাঞ্জী সাহেবের বাড়ীর পাশের জনৈক এক ব্যক্তির বাড়ীর ভাড়াটিয়া মো. মোহাইমিন উদ্দিন (২৬) গত ১৬ আগষ্ট (বুধবার) রাতে নিখোঁজ হয়েছেন। তার এ নিখোঁজের কারণে চরম উৎকণ্ঠা ও অজানা আতঙ্কের মধ্যদিয়ে সময় পার করছে ভিকটিমের স্বজনরা। নিখোঁজ মোহাইমিন উদ্দিনের গায়ের রং শ্যমলা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, শারিরীক গঠন মাঝারী, মাথার চুল ছোট। পরণে ব্লু রং জিন্স প্যান্ট ও পায়ে অ্যাস রংঙের টি শার্ট পরিহিত ছিল। স্বামীকে ফিরে পেতে তার স্ত্রী মিথিলা দৌলতপুর থানায় একটি জিডি করেছেন, জিডি নং- ১৩৫২, তাং ২১-০৮-২৩ইং। ভিকটিমে স্ত্রী মিথিলা জানিয়েছেন, তার স্বামী পেশায় একজন ইজিবাইক চালক। প্রতিদিনের মতো গত ১৬ আগষ্ট (বুধবার) বিকাল সাড়ে ৫টার নিকে ইজিবাইক চার্জ দেওয়ার উদ্দেশে বাইরে যায়। ইজিবাইক চার্জ দিয়ে আসার পর পুনরায় রাত সাড়ে ৯টার দিকে ঘরের বাইরে বের হন। অতঃপর তিনি আর ঘরে ফিরে আসেননি। রাত সাড়ে ৯টা পার হয়ে গেলেও ভিকটিম বাড়ীতে না ফেরায় তার স্ত্রী মিথিলা তার স্বামীকে দেখতে না পেয়ে আশাপাশে খোঁজাখুঁজি অব্যহত রাখি। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বামীকে না পেয়ে নিকটস্থ আত্মীয় স্বজনদের ডেকে সম্ভব্য সকলস্থানে খোঁজাখুঁজি করি। স্বজনেরা সম্ভাব্য সাধারণ সকল স্থানে খোঁজার পর তার সন্ধান না পেয়ে থানা পুলিশের সরণাপন্ন হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *