মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ লীগ নেতা-কর্মীদের সঙ্গে উন্নয়ন ও‌ সেবা বিষয়ক মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

শনিবার ( ৮ জুন) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে , উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এর আগে সকাল সাড়ে দশটায় ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের সঙ্গে ক্ষেতলাল উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা করেছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হায়াত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আহাম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলী আকবর মন্ডল সহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন, হুইপ এর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) এস এম হাবিবুল হাসান, পৌর মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানা অফিসার ইনচার্জ( ওসি )ওয়াসিম আল বারি, জেলা পরিষদের সদস্য রত্না রশিদ ও রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মেরি, সাবেক মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবু মনিশ চৌধুরী ও ইউপি চেয়ারম্যানগণ প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *