লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ ঢাকা চিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৫ জুলাই (২০২৬) বুধবার সকাল ১০ টায় পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এরপর দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্টলগুলো তিনি ঘুরিয়ে ঘুরিয়ে পরিদর্শন করেন। পদক প্রদান অনুষ্ঠানটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সরাসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদর্শন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী পদক প্রদান উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলা কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত প্রাথমিক বিদ্যালয় এর সামনে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এ প্রতিপাদ্য সামনে রেখে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা প্রধান অতিথি হিসেবে কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফলদ বৃক্ষ রোপণের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদুল আলম, উপজেলা ইন্সট্র্যাক্টর ইউ আর সি, আব্দুল মান্নান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জানান উক্ত উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *