মোঃ আব্দুল হাই
(জয়পুরহাট) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কালাই উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে কালাই বাসট্যান্ড চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মরিয়ম নেছা স্বপ্না’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, এ কে এমন ফজলুল হক (সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কালাই উপজেলা আওয়ামিলিগ) ,জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কর্যাণ সম্পাদক মাহমুদ হাসান হিমু, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক এটি এম কবির অভ্র, জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, , শেখ হাসিনা সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের সরকার, বর্তমান সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনার হাতে দেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ।
