লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রসাশনের আয়োজনে ১৪ই ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ৯ টায় কালাই বাসষ্টান্ডের পূর্ব পাশে উপজেলা আওয়মীলীগের দলীয় কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, কালাই থানা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, মুুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালাই সরকারি মহিলা কলেজ ও কালাই ডিগ্রী কলেজ পুষ্পস্তবক অর্পণের পর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ০১ মিনিট নিরবতা পালনের পর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কালাই উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রর খতিব মাওলানা মামুনুর রশিদ। দোয়া শেষে নব যোগদানকারী উপজেলা নির্বহী অফিসার জনাব আবুল হায়াত এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। এছাড়াও অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আল বারী, কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস ও কালাই সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আজিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
