লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা রেনেসাঁ ২৪ ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ই সেপ্টেম্বর ( ২০২৬ ) শুক্রবার সকাল ১১ টায় উৎসবমুখর পরিবেশে উদয়পুর ইউনিয়নের আনু ফকির বাজার হতে পূর্ব কৃষ্টপুর যাতায়াতের সড়কের ২ পাশে তালবীজ রোপন কর্মসূচি শুরু হয়। এরপর রেনেসাঁ ২৪ ফাউন্ডেশনের সভাপতি জনাব মোস্তা হাবিবুল ইসলাম। তিনি তাল গাছের উপকারিতা বিষয়ে বক্তব্যের মাধ্যমে তুলে ধরে বলেন তালগাছ বজ্রপাত রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছরের ধারাবাহিকতায় এবারেও তালবীজ রোপন কর্মসূচি শুরু হয়েছে। সবাইকে রাস্তার ২ পাশে বেশি বেশি করে তালগাছ রোপনের কথা বলিয়ে বক্তব্য শেষ করেন।এরপর বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ রিজু, প্রতিষ্ঠাতা সদস্য কালাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলামিন, মেজবাউল হক ও নূর মোহাম্মদ। তারা বক্তব্যে বলেন প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের ক্ষতিকর দিক থেকে পরিবেশ ও স্থানীয় জনগণকে রক্ষা করার উদ্দেশ্যে তালবীজ রোপনেরন মূল লক্ষ্য আমাদের। এছাড়াও আরো বলেন আগামী বছরে ও আমাদের এমন সমাজসেবা মূলক কাজ ও জনসচেতনতামূলক কর্মকাণ্ড চলমান থাকবে।আজকে ২ হাজার তালবীজ রোপন করা হবে। এ সময় উল্লেখিত রেনেসাঁ ২৪ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ তালবীজ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
