লুৎফর রহমমান
স্টাফ রির্পোটার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে ৪ঠা জানুয়ারী ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৪টায় মাত্রাই ইউনিয়ন পরিষদ চত্বরে কালাই উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সভাপতিত্বে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের—২ আসনের এমপি জনাব আবু সাঈদ আল মাহমুদ স্¦পন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ভোট প্রদান উপলক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ— সভাপতি আব্দুল বারী, জেলা আওয়ামীলীগের কৃষি সমবায় সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা কৃষি সমবায় সম্পাদক তাছাদ্দক হোসেন তাপস, মাত্রাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ— সভাপতি বিএসসি মনোয়ার হোসেন ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুকুলসহ আরো অনেকে। সকল বক্তার একই বক্তব্য মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য নৌকা প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার কথা বলেন। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে নৌকা প্রার্থী মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করার কথা জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
