লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ১ লা সেপ্টেম্বর (২০২৬ ) মঙ্গলবার বিকেল ৫ টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে কালাই থানা বিএনপি আহবায়ক জনাব ইব্রাহিম হোসেন ফকির এর সভাপতিত্বে “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ২ আসন, কালাই, ক্ষেতলাল আক্কেলপুর উপজেলার এমপি,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী মহোদয়।তিনি বক্তব্যে বলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছিলেন আদর্শ মানুষ। তার আদর্শ দল হল বিএনপি । শহীদ মেজর জিয়াউর রহমান আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন ও মেয়েদের বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা সহ দেশের মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। শুধু উনি নয় বেগম খালেদা জিয়া ও দেশের উন্নয়ন করেছেন।এছাড়া ও জনাব আব্দুল বারী আরো বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একজন সৎ ও ভালো মানুষ দেশ ও জাতির কল্যাণের জন্য নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছেন। সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কথা জনসম্মুখে তুলে ধরেন। পরিশেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চেয়ে মাননীয় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।এরপর পৌর বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুল আলীম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি আব্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মৌওদুদ আলম সরকার ও বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু। এছাড়াও অন্যান্য মধ্য থেকে বক্তব্য রাখেন আম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও সহকারি প্রভাষক আব্দুল আলিম, মাত্রা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম, জিন্দাপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক রতন চৌধুরী সহ আরো অনেকে। সফর হিসাবে মাননীয় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিনী নাজমা আরা বেগম।এ সময় উপজেলার ও পৌর বিভিন্ন এলাকার বিএনপির নেতাকর্মী ও জনসাধারণ অত্র বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
