মোঃ আব্দুল হাই
জয়পুরহাট সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জয়পুরহাট জেলার কালাই উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর ) সকাল ৯ ঘটিকার সময় মোঃ ইব্রাহীম হোসেন ফকির এর সভাপতিত্বে কালাই উপজেলা বিএনপি’র স্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্য্যালয়ের সামনে এসে শেষ হয় র্যালীটি। পরে কালাই উপজেলা বিএনপি’র কার্যালয়ে কামরুজ্জামান তালুকদার হিরোর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কালাই উপজেলার আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান পুনট ইউনিয়ন পরিষদ মোঃ ইব্রাহীম হোসেন ফকির । বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ তাজউদ্দীন আহমেদ ( আহ্বায়ক আহাম্মেদাবাদ ইউনিয়ন কালাই )
উপস্থিত ছিলেন সৈয়দ শহীদুল ইসলাম লিপ্টন যুগ্ন আহব্বায়ক জেলা যুবদল জয়পুরহাট, এম কে পাশা চৌধুরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দল, মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, ইউনুস আলী আহ্বায়ক উদয়পুর ইউনিয়ন বিএনপি , রতন চৌধুরী যুগ্ন আহব্বায়ক জিন্দারপুর ইউনিয়ন পরিষদ, আনিছুর রহমান যুগ্ন আহব্বায়ক পুনট ইউনিয়ন পরিষদ শাহিন যুগ্ন আহব্বায়ক পুনট ইউনিয়ন পরিষদ, সহ কালাই উপজেলা ও পৌর বিএনপির সকল ইউনিয়ন অংগসহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিশাল মিছিল শেষে কালাই উপজেলা বিএনপি’র ও অঙ্গ সংগঠনের সকল আগত নেতাকর্মী সমর্থক বৃন্দদের মাঝে খাবার বিতরণ করা হয়।
