লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও পৌর শাখার যুবদলের আয়োজনে ২৭ শে অক্টোবর ২০২৪ রবিবার বিকেল ৩ ঘটিকার সময় কালাই সদর তুলা পট্টি বিএনপি ‘দলীয় কার্যালয়ের সামনে জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জনাব সৈয়দ শহিদুল ইসলাম (লিপ্টন) এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রক্তদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপি’র আহবায়ক জনাব ইব্রাহিম হোসেন ফকির। জেলা যুবদলের ও কালাই উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য কাম্যরুজ্জামান তালুকদার হিরোর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও উদয়পুর ইউপি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী টুকু। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই থানা বিএনপি’র মহিলা সভাপতি আরজেলা বেগম ও থানা বিএনপি’র মহিলা সংগঠনিক সম্পাদক কমেলা বেগম, আহমেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক তাজ উদ্দিন,, মাত্রাই ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম, জিন্দাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রতন চৌধুরী, মাত্রাই ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহবায় হুমায়ুন ও পুর রোড ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। সকল বক্তা বক্তব্যের মাধ্যমে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের হত্যা, গুম, খুন, অন্যায়, অত্যাচার, নির্মম নির্যাতনের ইতিহাস তুলে ধরে বলেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের নেতাদের বক্তব্য উচ্চারণ করে বলেন, আপনারা এখন কোথায় আসুন খেলা হবে , খেলার জন্য আমরা প্রস্তুত। এ সময় উপজেলা ও পৌর এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের নেতাকর্মী , প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
