লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল আলীম এর উদ্যোগে ২২শে আগস্ট (২০২৬ ) শনিবার বিকেল আনুমানিক ৪ টায় বহুতী তিস্তীয়া আস্তানা শরীফের প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোডাউন বের হয়ে অত্র উদয়পুর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের মোড়ে মোড়ে বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত পথসভায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়াপ্রার্থী। বিএনপির রাজপথের সংগ্রামী সাহসী যোদ্ধা,গা ফাটা, পা ফাটা মাটি ও মানুষের নেতা উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও সহকারী অধ্যাপক আব্দুল আলিম। তিনি সকলের কাছে আগামী দিনের জন্য দোয়া ও সমর্থন চান। উদয়পুর গোটা উনিয়ন মোটর সাইকেলের শো ডাউন ও পথসভা করে মোসলেমগঞ্জ বাজার প্রাঙ্গনে এসে মোটরসাইকেলের শোডাউন ও পথসভার সমাপ্তি ঘটে। এ সময় অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
