লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার কালাই প্রেসক্লাবের আয়োজনে ০১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি জনাব এ.টি.এম সেলিম সরোয়ার শিপন এর সভাপতিত্বে কালাই প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদ (২০২৪-২০২৬) এর অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় স্বগত বক্তব্য রাখেন অত্র কালাই প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট নাফিউজ্জামান তালুকদার ডলার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। কালাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পদক আব্দুন নুর নাহিদের সঞ্চালনায় অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারি, জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদস্য আনিসুর রহমান তালুকদার, জয়পুরহাট জেলা বিএনপ’র আহবায়ক সদস্য মামুনুর রশিদ, সময় টিভির প্রতিনিধি সাইদুর রহমান সবুজ, থানা জামায়াতের আমির আব্দুর রউফ, প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক অধ্যক্ষ আব্দুল করিম, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহ্জাহান আলী, থানা জামায়াতের সেক্রেটারী আব্দুল আলীম ও নায়েবে আমীর কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা সহ আরো অনেকে। এসময় কালাই প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, বিএনপি দলের ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
