স্টাফ রিপোর্টার
বুলবুল আহমেদ

আগামী ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদ আলম টিপু আনারস প্রতীক নিয়ে লড়ছেন।
উক্ত নির্বাচনী প্রচার প্রচারণায় শীর্ষে রয়েছেন প্রার্থী মাসুদ আলম টিপু।
প্রতিপক্ষ শক্তিশালী স্থানীয় এমপি আহমদ হোসেন এঁর স্নেহধন্য আসাদুজ্জামান (নয়ন) দোয়াত কলম প্রতীক নিয়ে শক্ত অবস্থানে থাকলেও গত সংসদ নির্বাচনে পূর্বধলা আসনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ মাজাহারুল ইসলাম সোহেল মোঃ মাসুদ আলম টিপুর পক্ষে অবস্থান নেওয়ার পর থেকে নির্বাচনী পালে হাওয়া দিক পাল্টে যায় ভিন্ন দিকে।গত দুই দিন যাবৎ মোঃ মাসুদ আলম টিপুর পক্ষে পুর্বধলার গনমানুষের নেতা মাজাহারুল ইসলাম সোহেল বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় সভা ও পথ সভায় উপস্থিত হয়ে ভোটারদের সাথে ঘনিষ্ঠ আলোচনা ও যোক্তিক পরামর্শ দানের পরিপ্রেক্ষিতে জনগনের মাঝে এক ব্যাপক সাড়া জেগেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি গত কাল উপজেলার হোগলা বাজার ও সাধুরপাড়া সহ আশপাশের দুই একটা ইউনিয়নে মোঃ মাসুদ আলম টিপুর আনারস প্রতীকের জন্য
ভোট চেয়ে জনগনের কাছে উদার্ত আহ্বান রাখেন।ঊক্ত পথ সভায় উপস্থিতি লক্ষ্য করা যায় ব্যাপক ভোটারদের।
উল্লেখ্য যে গত সংসদ নির্বাচনে পূর্বধলা আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আহমেদ হোসেন এঁর সাথে এই তরুণ প্রজন্মের আইকন ও জনবান্ধব উদীয়মান নেতা বহু ভোট পেয়েও শেষ পর্যন্ত বিজয়ের মুখ দেখতে পাননি।
তথাপি তিনি মাঠ ছেড়ে যাননি। পরাজয়ের পর ও বিজয়ীর বেশে হাসি মুখে পূর্বধলা উপজেলাবাসীর পাশে এখনোও সুখে দুঃখে ছায়ার মতো অবস্থান করছেন। তাঁর এই অপরিসী ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেখে পূর্বধলায় সাধারণ মানুষের কাছে এক বিস্ময়কর অনূভুতি কাজ করছে।
যেখানে একজন প্রার্থী বিজয়ী হলে বিভিন্ন অজুহাতে এলাকার মানুষের কাছ থেকে দূরে সরে যায় আর পরাজিত প্রার্থীকে তো অমবস্যার চাঁদের মতো খুঁজে ও পাওয়া যায়না। সেক্ষেত্রে মাজহারুল ইসলাম সোহেল বিপরীত।তিনি যেন নীতিতে অটল, আর অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর ও ন্যায়নীতির এক মূর্ত প্রতীক হিসাবে পূর্বধলা উপজেলার জনগনের কাছে আশা ও ভরসার শেষ ঠিকানা হিসাবে নিজেকে শক্তিশালী এক অবস্থানে অধিষ্ঠিত করে তুলেছেন।
লোকে মুখে এখনেই শুনা যায় যে পূর্বধলা বাসীর এমপি হিসাবে মাজহারুল ইসলাম সোহেলের আগমন যেন শুধু একটা সময়ের ব্যাপার।
মাজহারুল ইসলাম সোহেল আনারস প্রতীক মোঃ মাসুদ আলম টিপুর পক্ষে অবস্থান যেন এক বিশাল বিজয়ের হাতছানি যা কিনা টিপুর জন্য নির্বাচনে বিজয়ী হওয়ার পথটাকে আরোও সুগম করে দিয়েছে।
উল্লেখ্য যে মাজহারুল ইসলাম সোহেল বর্তমানে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি পদে অধিষ্ঠিত আছেন এবং তিনি একজন শিল্পপতি।
পাশাপাশি তিনি জনবান্ধব উদীয়মান তরুণ নেতা ও কর্মী বান্ধব এক আস্থার ঠিকানা হিসাবে পূর্বধলা বাসীর হৃদয়ে দিন দিন এক শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন।
আর সেজন্যই আগামী ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদ আলম টিপুর আনারস প্রতীকের বিজয়ের সম্ভাবনা রয়েছে বলে জনমনে আলোচনা ও পর্যালোচনার ঝড় বইছে।
গতকাল তিনি উপজেলার হোগলা বাজারের এক বিরাট পথসভায় লোকে লোকারণ্য এক উৎসব মূখর পরিবেশে বক্তব্য রাখেন।
তিনি মোঃ মাসুদ আলম টিপুর আনারস প্রতীকের পক্ষে ভোট চেয়ে জনগনকে আশ্বস্থ করে বলেন -আমরা অতীতে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ ‌।
আনারস প্রতীকের প্রার্থী মোঃ মাসুদ আলম টিপুকে ভোট দিয়ে জয়যুক্ত করলে উপজেলা চেয়ারম্যান এর সাথে আমরাও পূর্বধলা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে,-যেমন মাদক মুক্ত সমাজ গঠন, অবৈধ চোরাচালান বন্ধ ও কিশোর গ্যাংগের বিরুদ্ধে সর্বদা কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবো না এবং মাদক ব্যবসায়ী চোরাকারবারী ও কিশোর গ্যাংগের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উক্ত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদ আলম টিপু ও স্থানীয় ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামী লীগ সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা।
জনগনের আস্থাভাজন উদীয়মান তরুণ জনবান্ধব নেতা মাজহারুল ইসলাম সোহেল এর পথ সভা গুলি আজ ছিল জনসভায় রূপান্তরিত ও হাজার হাজার জনতার ঢল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *