মোঃ ইমরুল আহসান
‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে’- এর শুভ উদ্বোধন ও আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ সফল ও স্বার্থক করার লক্ষ্যে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সোমনাথ সাহা গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন।
সুধী সমাবেশে উপস্থিত হয়ে উনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান, যিনি একের পর এক মেগা প্রকল্পের মাধ্যমে দেশবাসীকে বঙ্গবন্ধুর সোনার বাংলা উপহার দিয়ে যাচ্ছেন। এই এক্সপ্রেসওয়ে জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।
