উবায়দুল্লাহ রুমি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতে সরেজমিন পূজামণ্ডপ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামের হর-পার্বতী মন্দিরে নির্মাণাধীন প্রতিমা দেখেন ও নির্বিঘ্নে পূজা উদ্যাপনে সার্বিক খোঁজখবর নেন। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি নির্দেশনায় করণীয় ও বর্জনীয় সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন তিনি। এসময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক রতন ভৌমিক ইউএনওকে পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *