নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে চার জুয়াড়িসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। আটকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, খৈরাটি গ্রামের মঞ্জুরুল হক (৬০), আদর আলী(৪৫), চরহোসেনপুর গ্রামের রফিকুল (২২) ও নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের রফিকুল ইসলামকে জুয়া আইনের ৪ ধারায় এবং অন্যন্য মামলায় রাজন মিয়া(১৯) জাহাঙ্গীর(৩৪) মোঃ রাসেল মিয়া (২৮) মোঃ শফিকুল ইসলাম শবু (৫০) মোঃ আব্দুল কুদ্দুস ওরফে সেলিম মিয়াকে (৪০ ) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *