উবায়দুল্লাহ রুমি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা জাগ্রতকরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানের উদ্ভাবনী উদ্যোগে কর্মসূচি বাস্তবায়নে রয়েছে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস।
এ উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলার হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি” প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন। বিধ্যালয়ের প্রধান শিক্ষিকা শরীফা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম। এসময় অন্যদের মধ্যে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার ও মুহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *