ইমরুল আহসান
পবিত্র ঈদুল ফিতরের আগে ১৯, ২০ ও ২১ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) সীমিত পরিসরে খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংক। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা থাকবে। তৈরি পোশাক শিল্পের বিল, বিক্রয় ও শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য এই তিন দিন ব্যাংক খোলা রাখা হবে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বা ডিওএস থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
সরকারি ছুটির দিনে ব্যাংক লেনদেনের সময়সূচিও দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। ১৯ ও ২০ এপ্রিল অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে, অফিস চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি। এছাড়া ২০ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হবে এবং লেনদেন পরবর্তী কাজ পরিচালনার জন্য অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি।
