স্থানীয় প্রতিনিধি
ঈদের পোশাক কিনে না দেওয়ায় পিরোজপুরে সাবিরা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাবিরা আক্তার ওই এলাকার মিরাজ শেখের মেয়ে। সে বাড়ৈখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
