স্থানীয় প্রতিনিধি
রাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী ৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ভুল ভাবে উপস্থাপন করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে যে বিষবাষ্প ছড়ানো হচ্ছে তা যেন ধীরে ধীরে রাষ্ট্র বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে। তিনি ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে এটি স্ট্যাটাস দিয়েছেন। “আবারো ষড়যন্ত্র” শিরোনাম দিয়ে তিনি লিখেছেন, “রাজনৈতিক দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বক্তব্য ভুল ভাবে উপস্থাপন করে ষড়যন্ত্রের বিষাক্ত ছুরি সাধারণ ছাত্র ছাত্রীদের বিবেক কে বিদ্ধ করার অপচেষ্টাই লিপ্ত ‘৭১ ‘৭৫ এর খুনীদের প্রশ্রয়দাতা এবং আগুন সন্ত্রাসের খলনায়কেরা।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে সাংবাদিকদের প্রশ্ন ” চাকুরী মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে নাকি রাজাকারের নাতি নাতনিরা পাবে “?
প্রধানমন্ত্রী জবাব দেশবাসীর কাছেই আমার প্রশ্ন ” মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা নাকি রাজাকারের নাতি নাতনিরা পাবে”? এই বক্তব্যের বিপরীতে দাঁড়িয়ে যারা শ্লোগান দেন ” তুমি কে আমি কে রাজাকার, রাজাকার ” তারা কি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে না কি রাষ্ট্র বিরোধী আন্দোলনের আস্ফালনে?
আগামীর বাংলাদেশের নেতৃত্ব মেধাবী ছাত্র সমাজের কাছে আহ্বান আবেগ নয় বিবেক জাগ্রত করো বন্ধু? ”
সর্বশেষে তিনি বলেন, কোটার ফয়সালা আদালতে হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *