স্থানীয় প্রতিনিধি
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ ৭ জুলাই ২০২৪ (রবিবার) সার্কিট হাউস মাঠে আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। মো: সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। নাজিম আহমেদ, চেয়ারম্যান, কাবাডি উপ-পরিষদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, ময়মনসিংহ ও সভাপতি, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা।
