মো: মোমিন খান
বগুড়া জেলা প্রতিনিধি
আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ আগষ্ট) বিকেলে সাধারণ সম্পাদক আবু হাসান এর নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সহ-সভাপতি আব্দুল বাকী সরকার, শাহিন ইসলাম, যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ, ফরিদ হোসেন, ছাত্রদল নেতা কাওছার আহম্মেদ দ্বীপসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
