মোঃ ইমরুল আহসান
বাংলাদেশ ও ভারতের বহুল কাঙ্ক্ষিত আখাউড়া–আগরতলা ডুয়েলগেজ রেলপথের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী ৯ সেপ্টেম্বর সম্ভাব্য উদ্বোধনের দিনকে সামনে রেখে এই রেলপথের এখন ফিনিশিংয়ের কাজ চলছে পুরোদমে। ওই দিন দুই দেশের প্রধানমন্ত্রী রেলপথটির উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পর প্রথমে চট্টগ্রাম বন্দরসহ ঢাকা কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে সরাসারি পণ্য নিয়ে (কন্টেনারবাহী ট্রেন) আগরতলা হয়ে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় অঞ্চল সেভেন সিস্টারে যাবে। যাত্রীবাহী ট্রেন চলবে আরো পরে।
